অনূর্ধ্ব ২৩ দলের প্রথম প্রস্তুতি ফুটবল ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে অংশ নেয়ার আগে নেপাল অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে শুক্রবার সিলেটে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর একের পর আক্রমণ চালিয়ে অবশেষে গোলের দেখা পায় বাংলাদেশ। ৬০ মিনিটে সোহেল রানার গোলে লিড নেয় স্বাগতিকরা।
ম্যাচে আর গোল না হলে ১-০ ব্যবধানে জয় পায় মামুনুল ও তার সতীর্থরা। ২৯ আগস্ট সিলেটে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দুদল। ১২ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।
এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের প্রতিপক্ষ উজবেকিস্তান, হংকং এবং সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: