দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৭৭ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনল স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ৩১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন থিসেরা পেরেরা।
হাম্বানটোটায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। জয়াবর্ধনে ৬৭, অধিনায়ক ম্যাথিউস ৯৩ এবং ৬৫ রান করেন পেরেরা। ওয়াহাব রিয়াজ ৪টি এবং ৩টি উইকেট নেন মোহাম্মদ হাফিজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ১৮ রানেই মালিঙ্গার শিকার হন ওপেনার শেরজিল খান।
আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের অর্ধশতকের পরেও ২৩৩ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। পেরেরা ৩টি এবং ২টি করে উইকেট নেন মালিঙ্গা, হেরাথ ও প্রসন্ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: