বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ ওভার ৪ বলে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান।
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভালোই শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক। ৪ ওভার ৪ বলে স্কোরবোর্ডে ৩১ রান তোলে টাইগাররা। এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
তামিম ১১ ও এনামুল অপরাজিত থাকেন ১৯ রানে। এ ম্যাচে গ্রোইন ইনজুরিতে বাদ পড়েছেন পেসার মাশরাফি বিন মর্তুজা। ইমরুল কায়েস ও মুমিনুল হকের জায়গায় এসেছেন শামসুর রহমান ও মোহাম্মদ মিঠুন। আর সোহাগ গাজী বাদ পড়লেও খেলেছেন লেগস্পিনার আবদুর রাজ্জাক।
৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট হবে সেইন্ট ভিনসেন্টে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: