জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এটো। জাতীয় দল থেকে অবসর নিলেও ইংল্যান্ডের ক্লাব এভারটনের হয়ে খেলা চালিয়ে যাবেন এটো।
এদিকে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন স্পেনের সাবি আলোনসো। দেশের ফুটবল সংস্থাকে একটি চিঠি দিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এটো। ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ক্যামেরুনের জার্সি গায়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ১১৮টি ম্যাচ খেলে জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ ৫৬টি গোল করেছেন এই স্ট্রাইকার। ২০০০ সালে অলিম্পিক স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এটো তিনটি বিশ্বকাপ এবং ৬টি আফ্রিকা কাপ অব নেশন্সে খেলেছেন।
যার মধ্যে দুইবার নিজের দলকে চ্যাম্পিয়ন করেছেন। আফ্রিকা কাপ অব নেশন্সের সর্বোচ্চ গোল স্কোরারও তিনি।