ম্যানুয়েল ন্যুয়ের ও আরিয়েন রোবেনকে পিছনে ফেলে ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগ ড্র অনুষ্ঠানে এ পুরষ্কার ঘোষণা করা হয়। ২০১৩-১৪ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে উপস্থিত ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্বাচন করা হয়। যেখানে দুই বায়ার্ন মিউনিখ তারকা ম্যানুয়েল ন্যুয়ের ও আরিয়েন রোবেনকে পেছনে ফেলে পুরষ্কারটি জিতে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদেকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড গড়েন সিআর সেভেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: