বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ হিসেবে শুক্রবার নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার জানাক গামাগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক বছরের চুক্তিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক এ মিডিয়াম পেসার।
বৃহস্পতিবার টাইগ্রিসদের দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌঁছান তিনি। লঙ্কানদের হয়ে চারটি ওয়ানডেতে খেলেছেন গামাগে।
১৯৮৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকা লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। এছাড়াও ২০০৬ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহামেডানকে কোচিং করিয়েছেন গামাগে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: