‘বাংলাদেশিজ’ নাম ধারণ করে রোববার সেইন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। প্রথম দিন শেষে বাংলাদেশিজ এর সংগ্রহ ৬ উইকেটে ৩৩০ রান।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। শুরুতেই দুই ওপেনার শামসুর রহমান ও তামিম ইকবালকে ফিরিয়ে দেয় সেন্ট কিটসের বোলাররা। বড় স্কোর করার আগে বিদায় নেন মুমিনুল হকও। তবে ইমরুল কায়েসের ৪৪ ও শুভাগত হোমের ৪৮ রানে ভর করে প্রতিরোধ গড়ে সফরকারীরা।
৬ উইকেটে ৩৩০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশিজ। মুশফিকুর রহিম ৮২ ও নাসির হোসেন অপরাজিত আছেন ৭৮ রানে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: