খেলা

বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় বড় ধাক্কা খেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরেছে অ্যানচেলত্তির শিষ্যরা।

লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে রামিরেসের একমাত্র গোলে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা।

দলের প্রাণভোমড় ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন রিয়াল মাদ্রিদের শুরুটা ছিলো দূর্দান্ত। মাত্র ১১ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

তবে, ৩৫ ও ৪১ মিনিটে দুই গোল শোধ করে খেলায় সমতা আনে সোসিয়েদাদ। বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন জুরুতুজা।

৭৫ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন সোসিয়েদাদের ফরোয়ার্ড কার্লোস ভেলা। এরপর কোনো গোল শোধ করতে না পারলে সমর্থকদের হতাশ করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এদিকে, লিগের আরেক ম্যাচে, সান্দ্রো রামিরেসের একমাত্র গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। দুই ম্যাচ শেষে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ক্যাটালান জায়ান্টরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ