খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় জয় পেলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

হারারেতে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এটি সিরিজে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়।

অজিদের দেয়া ২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২০ রান তুলতেই সবকটি উইকেট হারায় প্রোটিয়ারা।

টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে ফিঞ্চ ফিরে গেলেও দলকে টেনে নিয়ে যান আরেক ওপেনার হিউজেস ও স্মিথ। হিউজেস ৮৫, স্মিথ ৩৬ ও জর্জ বেইলি করেন ৩২ রান।

৬ নম্বরে ব্যাট করতে নামা মিচেল মার্শের ব্যাটিং তান্ডবে ৭ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৭টি ছয় ও ৫টি চারে ৫১ বলে অপরাজিত ৮৬ রান করেন মিচেল মার্শ। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন ফ্যাফ ডু প্লেসিস। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ২২০ রান তুলতেই অলআউট হয় প্রোটিয়ারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ