বার্মিংহামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। ২০৭ রানের টার্গেট, ৩০ ওভার ৩ বলেই টপকে যায় ধোনিবাহিনী।
টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে সে যাত্রায় দলকে টেনে তোলেন রুট ও মরগান।
শেষ দিকে মইন আলির ৬৭ রানে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের ১৮৩ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড।
১০৬ রানের অনবদ্য এক ইনিংসে খেলে রাহানে বিদায় নিলেও ধাওয়ানের অপরাজিত ৯৭ রানে ১১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: