খেলা

শুক্রবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ওয়ান

শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ওয়ান
শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ওয়ান

আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ওয়ানের খেলা। ত্রিদেশীয় এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আসরে অন্য দল হংকং। সকালে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় হকি দল।

পরে সংবাদ সম্মেলনে, অধিনায়ক মামুনুর রহমান চয়ন জানান, ওয়ার্ল্ড হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য। আর কোচ জানান, প্রতিটি ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চান তারা।

ওয়াল্ড হকি লিগের জন্য প্রস্তুতিতে প্রায় এক মাস ঘাম ঝরিয়েছেন চয়ন-মিমোরা। পাঁচ মাসের বিরতির পর তারা আবারো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামছেন। মার্চে দেশের মাটিতে সবশেষ অফিসিয়াল ম্যাচ খেলে বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান হকির বি গ্রুপের বাছাই পর্বে। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার ওয়াল্ড হকি লিগ। গতবারের মতো এবারো রাউন্ড-ওয়ান পাড়ি দিয়ে রাউন্ড টু-তে ওঠাই টাইগারদের লক্ষ্য। ত্রিদেশীয় এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ, শ্রীলঙ্কা ও হংকং।

বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জানান এশিয়ান গেমসের আগে, এই আন্তর্জাতিক টুর্নামেন্ট, দলের প্রস্তুতিকে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি, এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য পঞ্চমস্থান।

গত মাসে ভারতের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচের একটিতেও জিততে পারেননি চয়নরা। কিন্তু এ নিয়ে মোটেও বিচলিত নন দলের কোচ।

তিনি বলেন, প্রস্তুতি ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে উঠতে পেরেছেন খেলোয়াড়রা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ