খেলা

প্রীতি ম্যাচে ফ্রান্স হারালো স্পেনকে

ফ্রান্স
ফ্রান্স

আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচে লুইক র্যা মির একমাত্র গোলে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে ফ্রান্স। দিনের আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়েছে ইতালি।

ঘরের মাঠে শুরুতেই স্পেনের জালে বল পাঠান ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। আক্রমন ও পাল্টা আক্রমনে চলা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

৭৪ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় লা ব্লুরা। চেলসি ফরোয়ার্ড লুইক র্যা মির গোলে এগিয়ে যায় ফ্রান্স। বাকি সময়ে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় পায় ১৯৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।

দিনের আরেক ম্যাচে, ইতালির বিপক্ষে খেলতে নামে নেদারল্যান্ডস। ৩ মিনিটে ইমোবাইলের গোলে লিড নেয় আজ্জুরিরা। মিনিট সাতেক পর পেনাল্টি থেকে ডি রসির গোলে ২-০ ব্যবধানের জয় পায় ইতালি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ