ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রেঞ্চ তারকা গল মনফিলসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার থ্রী রজার ফেদেরার। নিউ ইয়র্কে মনফিলসকে ৪-৬, ৩-৬, ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারান ফেড এক্সপ্রেস।
মনফিলস হেরে গেলেও দুর্দান্ত লড়াই করেছেন রজার ফেদেরারের সঙ্গে। প্রথম দুই সেটে সুইস তারকাকে হারিয়ে দেন ওয়ার্ল্ড নাম্বার সেভেন গল মনফিলস।
তবে তৃতীয় সেটে ম্যাচে ফেরেন ফেদেরার। চতুর্থ সেটটি ব্রেক পয়েন্টে জিতে নেন ১৭ বার গ্র্যান্ডস্ল্যামজয়ী ফেদেরার।
পঞ্চম সেটে ৬-২ গেমে মনফিলসকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন পাঁচবারের ইউএস ওপেন জয়ী এ সুইস তারকা। আগামীকাল ম্যারিন চিলিকের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবেন রজার ফেদেরার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: