খেলা

নেইমারের গোলে হারল কলম্বিয়া

নেইমারের গোলে হারল কলম্বিয়া
নেইমারের গোলে হারল কলম্বিয়া

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দীর্ঘদিন পর এ ম্যাচে কলম্বিয়ার হয়ে মাঠে নামেন রাদামেল ফ্যালকাও ও ব্রাজিলের রবিনিয়ো।

দ্বিতীয় মেয়াদে সেলেকাওদের দায়িত্বে এসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল কোচ কার্লোস দুঙ্গার প্রথম অ্যাসাইনমেন্ট।

টানটান উত্তেজনা ছিল এ ম্যাচে। প্রথমার্ধেই সবমিলিয়ে ছয়টি হলুদ কার্ড পায় দুই দলের খেলোয়াড়রা। গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির ঠিক পরপরই নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন গিলেরমো কুয়াদরাদো। দশ জনের কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল গোল করে ম্যাচের ৮২ মিনিটে। নেইমারের অসাধারণ ফ্রি কিক জয় এনে দেয় সেলেকাওদের।

বুধবার ইকুয়েডরের বিরুদ্ধে পরবর্তী প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ