খেলা

ওয়ার্ল্ড হকির রাউন্ড টু

নিলয়ের হ্যাটট্রিকে বাংলাদেশ চ্যাম্পিয়ন

নিলয়ের হ্যাটট্রিকে বাংলাদেশ চ্যাম্পিয়ন
নিলয়ের হ্যাটট্রিকে বাংলাদেশ চ্যাম্পিয়ন

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড হকির রাউন্ড টু তে ঠাঁই করে নিলো বাংলাদেশ। রাউন্ড ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাইকার নিলয়ের হ্যাটট্রিকে হংকংকে ৩-১ গোলে হারালো টাইগাররা। সেইসঙ্গে ২৯ বছর পর দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন। পাশাপাশি আসরে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মানও পেয়েছেন নিলয়।

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এদিকে, কমপক্ষে একটি জয় দিয়েই আসরে শেষ করতে চাইছিলো হংকং। তবে স্বাগতিকদের আক্রমণের ক্ষিপ্রতায় শুরু থেকেই টালমাতাল সফরকারিরা।

ম্যাচের ২৭ মিনিটে মিমোর ক্রস থেকে দলকে লিড এনেদেন স্ট্রাইকার নিলয়। তার গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্মক মেজাজ ছিলো লাল-সবুজদের। বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় চয়নবাহিনী।

৫৫ মিনিটে পেনাল্টি পায় টাইগাররা। নিলয়ের রিভার্স হিটে ব্যবধান দাড়ায় ২-০ তে। পরে ৬১ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে শুটিং এরিয়ায় বাধা দিলে পেনাল্টি স্ট্রোক পায় হংকং। চান কা হো এর গোলে ব্যবধান কমায় তারা।

তিন মিনিট পরেই আবরো গোল করেন আবাহনীর স্ট্রাইকার নিলয়। সেইসঙ্গে পূরণ করেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও। ১৯৮৫ সালে জুম্মান লুসাই করেছিলেন বাংলাদেশ হয়ে প্রথম হ্যাটট্রিক।

দীর্ঘ ২৯ বছর পর দেশের মাটিতে আবারো হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালো টাইগাররা। বাকী সময় আরো কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নাভেদ আলমের শিষ্যরা।

১৭ থেকে ২৫ জানুয়ারি সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে জাপান, মালয়েশিয়া ও পোল্যান্ডের সঙ্গে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ