খেলা

ইউএস ওপেন: শিরোপা সেরেনার হাতে

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

নারী এককের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।

ষষ্ঠবারের মত ইউএস ওপেনের ট্রফি জিতে ছুঁয়ে ফেললেন ১৮টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও। সেইসঙ্গে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের দৌঁড়ে নিজেকে নিয়ে গেলেন চতুর্থ অবস্থানে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোয় আধিপত্য বিস্তার করে ড্যানিশ তারকা ওজনিয়াকিকে সরাসরি সেটে হারিয়ে দেন ৩২ বছর বয়সী সেরেনা।

ওজনিয়াকিকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে ষষ্ঠবারের মত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। ১৯৯৯ সালে এই ইউএস ওপেন জিতেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম ঘরে তুলেছেন তিনি।

সেই থেকে ইউএস ওপেন ছাড়াও ফ্রেঞ্চ ওপেনের দুটি এবং ৫টি করে উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি জিতেছেন সেরেনা।

এদিকে, ইউএস ওপেনে পুরুষ এককের ফাইনালে রাত তিনটায় মুখোমুখি হবেন জাপানের কেই নিশিকোরি ও ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ