জয় দিয়ে ইউরো ২০১৬ এর বাছাইপর্ব শুরু করলো জার্মানি। স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগালকে ০-১ গোলে হারিয়েছে আলবেনিয়া।
ডি গ্রুপের ম্যাচের প্রথমার্ধেই স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। হেড করে স্কটিশ গোলকিপারকে পরাস্ত করে দলকে লিড এনে দেন মুলার। ৬৬ মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে সমতায় ফেরে স্কটিশরা।
ফ্লেচারের পাসে জার্মান গোলকি ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন এ নিয়া।
তবে এর মিনিট চারেক পরই স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে দলকে আবারো লিড এনে দেন মুলার। ম্যাচে আর গোল না হলে, ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। এদিকে, বাছাইপর্বের শুরুতেই হোঁচট খেয়েছে পর্তুগাল।
গ্রুপ আইয়ের ম্যাচে আলবেনিয়ার বেকিম বালাজের গোলে, ০-১ ব্যবধানে হেরেছে পর্তুগিজরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: