খেলা

কিংসটাউন টেস্ট: ১৮২ রানে অলআউট বাংলাদেশ

কিংসটাউন টেস্টে অলআউট বাংলাদেশ
কিংসটাউন টেস্টে অলআউট বাংলাদেশ

কিংসটাউন টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৮২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। ৩৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে টাইগার ইনিংসে ধসে দিকে ঠেলে দেন বাঁহাতি স্পিনার সুলেমান বেন। এর আগে ৭ উইকেটে ৪৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা।

৩ উইকেটে ৪০৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই দ্বিশতক হাকানো ব্রেথওয়েটকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর চন্দরপল ক্রিজের একপ্রান্ত আগলে খেলতে থাকেন।

তবে দ্রুত আরো ৩টি উইকেট হারালে ৭ উইকেটে ৪৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

অভিষেক টেস্টেই ৫ উইকেট ঝুলিতে পুড়েন তাইজুল। জবাবে শুরুতেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুলের অর্ধশতকে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও চা বিরতির আগে ১০৫ রান তুলতেই ৪ উইকেট হারায় টাইগাররা।

শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় ১৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। মুমিনুল ৫১ ও অধিনায়ক মুশফিক করেন অপরাজিত ৪৮ রানে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ