কিংসটাউনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৬ রান।
৩০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ওপেনার শামসুর রহমানের উইকেট হারায় টাইগাররা। বড় স্কোর গড়ার আগেই বিদায় নেন আরেক ওপেনার ইমরুল কায়েস ও মুমিনুল হকও। সুলেমান বেনের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে তামিম ইকবাল তুলে নেন ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক।
এরপর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। মাহমুদুল্লাহ ৬৬ রানে সাজঘরে ফিরলেও ব্যাট চালিয়ে যান মুশফিক। ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: