জাপানের কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত ইউএস ওপেনের শিরোপা জিতলেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। নিশিকোরিকে ৬-৩, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন এই ক্রোয়েট তারকা।
জাপানের নিশিকোরির বিপক্ষে শুরু থেকেই নিজের আধিপত্য ধরে খেলতে থাকেন মারিন সিলিচ। তার সামনে দাঁড়াতেই পারেননি নিশিকোরি। ৬-৩ গেমে জিতে নেন প্রথম সেট। সিলিচের ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ড শটের সামনে যেন দাড়াতেই পারছিলেন না এ জাপানী তারকা।
দ্বিতীয় ও তৃতীয় সেটে নিশিকোরিকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে, ইউএস ওপেনের শিরোপা জিতে নেন সিলিচ। ক্রোয়েশিয়ার তৃতীয় টেনিস তারকা হিসেবে কোন গ্রান্ড স্ল্যামের শিরোপা জিতলেন সিলিচ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: