কিংসটাউন টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ টেস্ট জিতে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
মাত্র ১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ ওভার চার বলেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৪ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিম সেঞ্চুরি তুলে নিলেও দলকে এনে দিতে পারেননি বড় লিড।
৪৬ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নামে টাইগাররা। আগের দিনের ৭০ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও ৭ রানে অপরাজিত থাকা নাসির হোসেন বাংলাদেশের পক্ষে দিন শুরু করেন।
একের পর এক উইকেট পড়তে থাকলেও একপ্রান্ত আগলে খেলে যান ক্যাপ্টেন মুশফিক। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ব্যক্তিগত ১১৬ রানে মুশফিক আউট হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩১৪ রানে। মাত্র ১৩ রানের টার্গেট কোন উইকেট না হারিয়ে ২ ওভার ৪ বলেই টপকে যায় ক্যারিবীয়রা।