প্রীতি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রয়েছে ব্রাজিলের। কলম্বিয়ার পর ইকুয়েডরকেও ১-০ গোলে হারিয়েছে কার্লোস দুঙ্গার ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামে সেলেকাওরা। শুরুর আক্রমণ আসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের পা থেকে। তবে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ করে ইকুয়েডরও।
৩১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ জায়ান্ট চেলসিতে খেলা উইলিয়ান। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে ফেরার পরপরই দারুণ একটি সুযোগ পেয়েছিলেন বার্সেলোনা তারকা নেইমার। তবে তার চেষ্টা বাধা পায় গোলবারে। শেষপর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: