জাতীয় ক্রীড়া নীতি হালনাগাদ করার কাজ ৮০% হয়ে গেছে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া নীতি প্রণয়নের জন্য এরইমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এটি বাস্তবায়নের আগে সাংবাদিকদের পরামর্শ নেয়া হবে।
এ সময় ক্রীড়া সম্পাদকদের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া দিবস পালন, মনিটরিং সেল গঠন ও ট্যালেন্ট হান্ট আয়োজনসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: