এবার আইসিসির সন্দেহের তালিকায় পড়েছেন বাংলাদেশের পেসার আল আমিন হোসেন।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আল আমিনকে অভিযুক্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে বোলিং টেস্ট করাতে হবে তাকে। তবে বোলিং পরীক্ষার পর ফলাফল না আসা পর্যন্ত খেলে যেতে পারবেন আল আমিন।
জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত ছয় জন বোলারের নাম উঠলো আইসিসির সন্দেহের তালিকায়। এর আগে একই অভিযোগে সন্দেহ করা হয়েছে সোহাগ গাজীকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: