সেন্ট লুসিয়াতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। এছাড়া অপরিবর্তিত থাকবে ১৩ জনের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড।
ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ ম্যাচে বিশ্রাম দিয়েছে ক্রিস গেইলকে। ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে মারকুটে গেইল করেন ৬৪ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৯ রানে।
এছাড়াও ১৭ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে সেন্ট লুসিয়া ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের ৫০০ তম টেস্ট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: