দলের বাজে পারফর্মেন্সের দায় নিয়ে চাকরি হারালেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো। দেশটির ফুটবল ফেডারেশন বেন্তোর বিদায় নিশ্চিত করে এক বিবৃতিতে জানানো হয়, দুই পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার ঘরের মাঠে আলবেনিয়ার কাছে ১-০ গোলের হার দিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্ব শুরু করে পর্তুগাল।
২০১০ সালে কোচের দায়িত্ব নেন বেন্তো। তার অধীনে ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে খেলে পর্তুগাল।
তবে, বেন্তোর কোচিংয়ে ব্রাজিল বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্স করে পর্তুগাল। জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা।
এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ঘানাকে ২-১ গোলে হারালেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে পতুর্গাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: