স্প্যানিশ লা লিগায় নেইমারের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হন মেসিরা। তবে বিরতির পর দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন নেইমার। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচে আর গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।
আরেক ম্যাচে থিয়াগো মেন্ডেস ও আর্দা তুরানের গোলে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: