দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে সোমবার আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সূত্র: এশিয়ান গেমস ওয়েবসাইট।
সোমবার ইনচনের মুনহাক স্টেডিয়ামে ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল খেলাটি। ৮৩ মিনিটের মাথায় অধিনায়ক মামুনুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এশিয়ান গেমসে এবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে দুই দলের শেষ দেখা হয়েছিল ২০১০ সালে এসএ গেমসে। ঢাকার মাঠের সেই খেলায় আফগানিস্তানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ।
‘বি’ গ্রুপের পরের ম্যাচে ১৮ তারিখ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর শেষ ম্যাচটি ২২ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: