আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে শুভ সুচনা করলো বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার ইনচনে ‘বি’ গ্রুপের প্রথম খেলায় আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।
খেলার একমাত্র গোলটি করেন বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম। ম্যাচের ৮৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান দেশ সেরা এই ফুটবলার।
এর আগে এশিয়ান গেমসে দুটি জয় পেয়েছিল বাংলাদেশ। শেষ জয়টা এসেছিল ২৮ বছর আগে ১৯৮৬ সালে। ১৮ তারিখ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ। আর শেষ ম্যাচটি হবে হংকংয়ের বিপক্ষে ২২ সেপ্টেম্বর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: