সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৪২৭ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২০৮ রান। এর আগে প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট হয় বাংলাদেশ।
৭ উইকেটে ১০৪ রান নিয়ে তৃতীয় দিনে মাঠে নামে সফরকারীরা। মাহমুদুল্লাহর ৫৩ রানে বিদায় নিলে শেষ পর্যন্ত ১৬১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২১৯ রানে পিছিয়ে থাকার পরও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।
দূদার্ন্ত সূচনা করেন দুই ক্যারিবিয় ওপেনার। তবে দলীয় ১০০ রানের মধ্যে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। দিন শেষে ৪ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: