সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ২৯৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ের ফলে ২-০ ব্যবধানে মুশফিকবাহিনীকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিল ক্যারিবীয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৪৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯২ রানেই অলআউট হয় বাংলাদেশ।
৪ উইকেটে ২০৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপলের অপরাজিত শতকে ২৬৯ রান করে স্বাগতিকরা। ৪৮৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়ানরা। জবাবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস এগিয়ে নেন দুই ওপেনার তামিম ও শামসুর।
শামসুর ব্যক্তিগত ৩৯ রান এবং এনামুল কোনো রান না করে ফিরে গেলে মুমিনুলকে নিয়ে রানের চাকা সচল রাখেন তামিম। তবে ক্যারিবীয়ান স্পিনার সুলেমান বেনের দুর্দান্ত বোলিং এ ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
মুমিনুল ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরি করলেও বাকিদের ব্যর্থতায় ২৯৬ রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যান অব দা ম্যাচ হয়েছেন শিবনারায়ন চন্দরপল।