উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যাচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দিনের অন্য ম্যাচে জেরার্ড পিকের একমাত্র গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
অ্যালিয়েঞ্জ অ্যারিনাতে ম্যাচে শুরু থেকে ম্যানসিটির উপর আক্রমাত্বক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। তবে বায়ার্ন ফরোয়ার্ডদের গোলের চেষ্টা বারবারই ভেস্তে যায় জো হার্টের কারণে। ম্যাচের ৯০ মিনিটে সাবেক সিটিজেন তারকা জার্মেই বোয়েটাং এর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
দিনের আরেক ম্যাচে অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে খেলতে নামে স্প্যানিশ জায়ার্ন বার্সেলোনা। প্রথমার্ধে জেরার্ড পিকের একমাত্র গোলে জয় পায় ক্যাটালানরা।
এদিকে, শালকে জিরো ফোরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: