এশিয়ান গেমস ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।
দক্ষিণ কোরিয়ার আনসান ওয়া স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় শুরু থেকেই লাল সবুজদের চেপে ধরে উজবেকিস্তান। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে কোনো গোল শোধ করতে না পারলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল মামুনুলরা। বাংলাদেশের শেষ ম্যাচটি হবে হংকংয়ের বিপক্ষে ২২ সেপ্টেম্বর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: