ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া মনসেনগ্লেডবাখ।
ম্যাচের শুরুতেই ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করে মনসেনগ্লেডবাখকে লিড এনে দেন পেট্রিক হারম্যান। বিরতির পর সমতায় ফিরে ব্যাটরা। উচের গোলে মনসেনগ্লেডবাখের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।
দিনের অরেক ম্যাচে, উলভসবার্গকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এভারটন। জার্মান ক্লাব উলভসবার্গের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় এভারটন। দ্বিতীয়ার্ধে লাইটন ব্যাইনস ও কেভিন মিরালেসের গোল গড়ে দেয় ৪-০ ব্যবধান। ইনজুরি টাইমে উলভদের হয়ে সান্তনাসূচক একটি গোল করেন রিকার্ডো রডরিগেজ।
অন্য ম্যাচে, দ্রিস মার্টেনসের জোড়া গোলে স্পার্টা প্রাগকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নাপোলি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: