এএফসি প্রেসিডেন্টস কাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার ক্লাব এরচিমকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল।
শ্রীলঙ্কার কলম্বোতে, সুগাথাদাসা স্টেডিয়ামে, ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত হয় খেলা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ।
প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধে মঙ্গোলিয়ার ক্লাব এরচিমের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশের শক্তিশালী ক্লাব শেখ রাসেল। বিরতি থেকে ফিরে, ৬৫ মিনিটে কিংসলে চিগোজির গোলে লিড নেয় তারা।
নির্ধারিত সময় শেষে, আর কোনো গোল না হলে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে জাকারিয়ার শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: