স্প্যানিশ লিগে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে শুরুর গোলটি করেন সেল্টা দে ভিগো’র পাবলো হার্নান্দেজ। এরপর মিরান্ডা ও দিয়েগো গদিনের গোলে বিরতির আগেই লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে নোলিতো স্কোরশিটে নাম লেখালে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। আরেক ম্যাচে, দেপোর্তিভো লা করুনাকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্যারিয়ারের ২৭তম হ্যাটট্রিক করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়াও গ্যারেথ বেল ও হ্যাভিয়ের হার্নান্দেজ দুটি এবং হামেস রদ্রিগেজ করেছেন একটি করে গোল।
সবমিলিয়ে ৮-২ গোলের বিশাল ব্যবধানের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: