লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠে গোল উৎসব শুরু করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। লিওনেল মেসির এগিয়ে দেয়া বল জালে জড়িয়ে লেভান্তে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এরপর মেসিকে ফাউল করে লাল কার্ড পান লুকাস ভিনত্রা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। মিনিট দুয়েক পরেই ইভান র্যা কেটিচের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তবে এর কিছুক্ষণের মধ্যে মেসির আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন স্যান্দ্রো রামিরেজ। এরপর জর্দি আলবার পাস থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান পেদ্রো রদ্রিগেজ। আর বার্সার পঞ্চম গোলটি করেন লিওনেল মেসি। তার গোলে লেভান্তের বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: