খেলা

ব্র্যাডম্যান সম্মান পাচ্ছেন টেন্ডুলকার ও স্টিভ ওয়াহ

টেন্ডুলকার- স্টিভ ওয়াহ
টেন্ডুলকার- স্টিভ ওয়াহ

ক্রিকেট ইতিহাসের মহাতারকা অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। তাই তার নামে সম্মান দেয়ার সিদ্বান্ত নিয়েছে ব্র্যাডম্যান ফাউন্ডেশন। সম্মানিত হবার তালিকায় নাম আছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারসহ আরো অনেকে।

ব্র্যাডম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিনা হোরি বলেন, ‘আগামী ২৯ অক্টোবর ব্র্যাডম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টিভ ওয়াহ ও টেন্ডুলকারকে সম্মাননা দেয়া হবে। জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।’

ব্র্যাডম্যানের ক্রিকেট রেকর্ড সম্পর্কে সবার বেশ ভালোই জানা আছে। টেস্ট ক্রিকেটে এমন এক নজির গড়ে গেছেন তিনি। যা এখনো রেকর্ড বইয়ে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। ৫২ টেস্টের ৮০ ইনিংসে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। তার ব্যাটিং গড় এখনো সবার কাছে প্রশংসনীয়। তাই ক্রিকেটে মহাতারকাই বলা হয়ে থাকে ব্র্যাডম্যানকে।

আর ব্র্যাডম্যানের নামে সম্মাননা পাওয়াটাও যোগ্যতার ব্যাপার। আর সেই সম্মাননাই পেতে যাচ্ছেন ব্র্যাডম্যানের দেশের ছেলে স্টিভ ওয়াহ ও ভারতীয় ক্রিকেটের প্রাণ পুরুষ টেন্ডুলকার।

এ ব্যাপারে ব্র্যাডম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিনা হোরি বলেন, ‘আগামী ২৯ অক্টোবর ব্র্যাডম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টিভ ওয়াহ ও টেন্ডুলকারকে সম্মাননা দেয়া হবে।

শুধুমাত্র স্টিভ ও টেন্ডুলকারই নন সম্মাননা পাবেন আরও অনেকে। সেই তালিকায় রয়েছেন- অ্যালান ডেভিডসন, ডেনিস লিলি ও মার্ক টেইলর। জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।’

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনেক দৃষ্টিনন্দন ইনিংস রয়েছে স্টিভের। চোখ জুড়ানো ইনিংস খেলেছেন টেন্ডুলকারও। অনুষ্ঠানে সেই সব ইনিংসের প্রতিচ্ছবিও তুলে ধরা হবে। বিশেষভাবে ২০০৪ সালে টেন্ডুলকারের ২৪১ রানের নান্দনিক ইনিংসটি নিয়ে কাজ করবেন তারা।

রিনা হোরে বলেন, ‘এই গ্রাউন্ডে স্টিভ ও টেন্ডুলকারের ব্যক্তিগত অনেক অর্জন রয়েছে। যদি ব্র্যাডম্যান আজ বেঁচে থাকতেন তবে যে মাঠে নিজে তার প্রথম টেস্ট খেলার জন্য উন্মুখ ছিলেন সে মাঠে নিঃসন্দেহে এটিকে তিনি স্বীকৃতি দিতেন।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ