ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়ায় জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি, উমর আকমল, আবদুর রেহমান ও রাজা হাসানকে। এসব ক্রিকেটারদের মাসিক বেতন থেকে ২৫% অর্থ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। যা কার্যকর হবে এ বছরের আগস্ট থেকে।
চার মাস পর আবারো ফিটনেস টেস্ট দিতে হবে এ চার খেলোয়াড়কে। গত মে-জুন মাসে লাহোরে একমাসের একটি ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছিলেন পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ২৮জন ক্রিকেটার।
এদিকে, লাহোর লায়ন্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলতে এখন ভারতে আছেন ওয়াহাব রিয়াজ ও নাসির জামশেদ। টুর্নামেন্ট শেষে ফিটনেস টেস্ট দিতে হবে এ দুই ক্রিকেটারকেও।
অন্যদিকে, ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বোনাস পাচ্ছেন শান মাসুদ, উমর আমিন, মিসবাহ-উল হক, আহমেদ শেহজাদ ও বিলাওয়াল ভাট্টি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: