খেলা

জয়সুরিয়ার পদত্যাগ

সনত জয়সুরিয়া
সনত জয়সুরিয়া

জাতীয় দলের কোচ নিয়োগের জন্য শ্রীলঙ্ক ক্রিকেট (এসএলসি) গঠিত নির্বাহী কমিটি থেকে মঙ্গলবার সকালে পদত্যাগ করেছেন দলটির প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া। ফলে শ্রীলঙ্কা ক্রিকেটে আবারো একটা জট সৃষ্টি হলো।

কি কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জয়সুরিয়া। তবে এসএলসি প্রেসিডেন্ট জয়ন্ত ধর্মদাসা এবং সম্পাদক নিশান্তা রানাতুঙ্গার কাছে ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগ পত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক।

জাতীয় দলের কোচ হিসেবে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে আগেই নয় জনকে বাছাই করা হয়েছিল। নয় জনের মধ্য থেকে আজ এসএলসির বৈঠকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করার কথা ছিল। কিন্তু জয়সুরিয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তার পদ ত্যাগ পত্র গৃহীত হয়েছে কিনা- এখনো জানা যায়নি। তবে আজকের বৈঠকে জয়সুরিয়ার অনুপুস্থিতি মানে এসএলসিতে নাটকীয়ভাবে অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত তিনি আর এ পদে ফিরবেন না।

বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, জয়সুরিয়া যাতে নিরপেক্ষভাবে সেরা প্রার্থীকে বাছাই করতে না পারে সে জন্য বাইরের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ