স্প্যানিশ লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এলচেকে ৫-১ গোল হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্যারিয়ারের ২৮তম হ্যাটট্রিক করেছেন পর্তুগীজ সুপারস্টার রোনালদো।
নিজ মাঠ সান্তিয়াগো বার্ন্যাবুতে ম্যাচের শুরুতে হোচট খেয়ে বসে রিয়াল। ১৫ মিনিটে স্পট কিক থেকে দলকে লিড এনে দেন এলচে স্ট্রাইকার এডু আলবাকারা।
তবে পাঁচ মিনিট পরেই স্বাগতিকদের সমতায় ফেরান গ্যারেথ বেল। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩২ মিনিটে আবারো স্কোর শিটে নাম লেখান রোনালদো।
ম্যাচের ৮০ ও ৯০ মিনিটে আরো দু'টি গোল করে রিয়ালের হয়ে ২৫তম হ্যাটট্রিকের তকমাটা গায়ে লাগান এই পর্তুগীজ সুপারস্টার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: