এএফসি প্রেসিডেন্টস কাপের মূল পর্বে হেরে বিদায় নিয়েছে শেখ রাসেল। উত্তর কোরিয়ার ক্লাব রিমইয়ং সু ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তাদের।
কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিলেন উত্তর কোরিয়ার ক্লাবটির ফুটবলাররা। তবে রাসেলের ডিফেন্ডাররা গোল বঞ্চিত করেন রিমইয়ং সু এর ফরোয়ার্ডদের।
অবশ্য ৩০ মিনিটে রি জিনের গোলে এগিয়ে যায় রিমইয়ং সু। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুইদল।
তবে বিরতির পর ম্যাচ থেকে ছিটকে যায় শেখ রাসেল। রো হ্যাক, প্যাক সং চল ও কিম কিয়ং এর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়ার ক্লাবটি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: