খেলা

পয়েন্ট টেবিলের শীর্ষে ভ্যালেন্সিয়া

 ভ্যালেন্সিয়া
ভ্যালেন্সিয়া

স্প্যানিশ লিগে কর্দোবাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ভ্যালেন্সিয়া। আরেক ম্যাচে, গেতাফের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে এস্পানিওল।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভ্যালেন্সিয়া। ম্যাচের ২২ মিনিটে ফ্রান্সিসকো আলসেসারের গোলে লিড নেয় এসপেরিতো সান্তোর শিষ্যরা। মিনিট পাঁচেক পরেই ভ্যালেন্সিয়ার ব্যবধান দ্বিগুন করেন হোসে গায়া। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে কর্দোবার জালে আরেকবার বল জড়ান সোফিয়ানে। শেষ পর্যন্ত, ৩-০ গোলে কর্দোবাকে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ইয়েলো সাবমেরিনরা।

লিগের আরেক ম্যাচে, গেতাফেকে ২-০ গোলে হারায় এস্পানিওল। গোল করেন সার্জিও আলভারেজ ও ক্রিশ্চিয়ান স্টুয়ানি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ