পাকিস্তানের কাছে ৪ রানে হেরে এশিয়ান গেমস নারী ক্রিকেটে রুপা জিতেছে বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৭ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ ওভারে ৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৮ রান করে টাইগ্রেসরা।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে পাকিস্তান নারী দল।
এরপর বৃষ্টি শুরু হলে ৭ ওভারে বাংলাদেশকে ৪৩ রানের টার্গেট নির্ধারণ করে দেন ম্যাচ রেফারি। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ৭ ওভারে ৯ উইকেটে ৩৮ রান করতে সক্ষম হয় সালমা বাহিনী। মাত্র ৪ রানের জন্য রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: