ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তবে ড্র করেছে লিভারপুল ও আর্সেনাল।
হাল সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের পক্ষে দুটি গোল করেন এডিন জেকো। আর একবার করে টাইগারদের জালে বল পাঠান সার্জিও আগুয়েরো ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
এদিকে, ওয়েস্ট হাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে একটি গোল করার পাশাপাশি লাল কার্ডও দেখেছেন ওয়েন রুনি।
আরেক ম্যাচে অস্কার, দিয়েগো কস্তা ও উইলিয়ানের গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। তবে জয়ের দেখা পায়নি আর্সেনাল ও লিভারপুল। টটেনহাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে আর্সেনাল ও এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: