খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাবেই এবারের এশিয়ান গেমসের স্বর্ণ জেতা হয়নি বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। শনিবার রাতে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালমা খাতুন বলেন, ‘ম্যাচে জয় সম্ভাবনাই বেশি ছিল আমাদের এবং এ ম্যাচের মাধ্যমে আমাদের একটি নতুন অভিজ্ঞতাও অর্জন হয়েছে। আর খেলার যে র্টারিং পয়েন্ট যেটা ছিল যে, পিংকি যখন আউট হয়ে গেছে তখনই খেলাটা হাত ছাড়া হয়ে গেছে।’
খেলোয়াড়দের পারফমেন্সে সন্তুস্ট বলে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ চাম্পিকা গামাগে।
তিনি বলেন, ‘ম্যাচের শেষ সময় খেলায় অনেক চাপ থাকায় খালোয়াররা নিজেদের আসল খেলাটা খেলতে পারেনি। তবে তারা অনেক ভাল পারফরমেন্স করেছে এ খেলায় তাতে আমি অনেক আনন্দিত।’
এবারের আসরে প্রথম ম্যাচে নেপালকে ৮১ রানে আর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা। তবে ফাইনালে শেষ পর্যন্ত মাত্র ৪ রানে পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন ভেস্তে যায় তাদের।
পরাজয়ের কারণ হিসেবে অধিনায়ক বললেন, অভিজ্ঞতার অভাবেই স্বর্ণ জেতা হয়নি তাদের।