এশিয়ান গেমসে নারী কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৩০-১৮ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
ইনচনের সংদো গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেশিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে এগিয়ে ছিলো বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হার মেনে নেয় কোরিয়ান নারীরা। এ অর্ধের ব্যবধান ছিলো ১৬-৭। পুরো ম্যাচে কোরিয়ার ১২টি বোনাস পয়েন্টের বিপরীতে একটিও বোনাস পায়নি বাংলাদেশ।
শেষ পর্যন্ত, ৩০-১৮ পয়েন্টে স্বাগতিকদের হারিয়ে সেমিফাইনালের টিকেট কাটে বাংলাদেশের নারীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: