ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ার ডেনিস কিমেটো। আর রেকর্ড গড়তে কিমেটো সময় নিয়েছেন ২ ঘন্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড।
১২ মাস আগে সবশেষ রেকর্ডটি গড়েছিলেন কিমেটোর স্বদেশী উইলসন কিপস্যাং। ২ ঘন্টা ৩ মিনিট ২৩ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
গত বছর টোকিও ও বোস্টন ম্যারাথন জেতার পরপরই ঘোষণা দিয়েছিলেন বার্লিন ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য থাকবে তার। উইলসন কিপস্যাং এর রেকর্ড ভেঙে কথা রেখেছেন তিনি।
বার্লিনে ম্যারাথনের জন্য বেশ উপযুক্ত আবহাওয়াই পেয়েছিলেন কিমেটো। আর ট্র্যাকে নিজেদের গ্রুপকে নেতৃত্ব দিয়ে সীমানায় পৌঁছে যান কিমেটো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: