খেলা

শেনজেন ওপেনের শিরোপা জিতলেন অ্যান্ডি মারে

অ্যান্ডি মারে
অ্যান্ডি মারে

টমি রব্রেডোকে হারিয়ে শেনজেন ওপেনের শিরোপা জিতেছেন অ্যান্ডি মারে। রব্রেডোকে ৫-৭, ৭-৬, ৬-১ গেমে হারিয়ে পনেরো মাস পর শিরোপার দেখা পেলেন এই ব্রিটিশ তারকা।

চীনের শেনজেনে তুমুল লড়াই শেষে প্রথম সেট জিতে নেন স্প্যানিশ তারকা রব্রেডো। তবে দ্বিতীয় সেটে ঘুঁরে দাঁড়ান মারে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকে। ১১-৯ গেমে তা জিতে নেন এই ব্রিটিশ তারকা।

তৃতীয় সেটে রব্রেডোকে আর দাঁড়াতেই দেন নি মারে। ৬-১ গেমে শেষ সেটটি জিতে নেন তিনি। এই জয়ে র্যাং কিংয়ে দশ ধাপ এগিয়ে গেলেন মারে। নভেম্বরের এটিপি ওয়ার্ল্ড ট্যুরে খেলার পথও সহজ হল তার।

র্যাং কিংয়ের সেরা আট খেলোয়াড় অংশ নেবেন এই টুর্নামেন্টে। র্যাং কিংয়ের আট নম্বর টমাস বার্ডিচের চেয়ে ১০৫ পয়েন্ট পিছিয়ে আছেন মারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ