খেলা

নাভেদ আলমকে অব্যাহিত দিতে চাইছে হকি ফেডারেশন

হকি ফেডারেশন
হকি ফেডারেশন

প্রায় ১৫ মাস বাংলাদেশ জাতীয় হকি দলের কোচের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার নাভেদ আলম। এ ক’মাসে বাংলাদেশকে বেশ কয়েকটি টুর্নামেন্টে জয়ের স্বাদ এনে দিলেও ফেডারেশন চাইছে তাকে অব্যাহিত দিতে।

কারণ হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ দেশ টিভিকে জানালেন, কোচের ব্যয় বহন করাটা ফেডারেশনের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। নাভেদের উত্তরসূরি হিসেবে শিগগিরই ইউরোপ থেকে কাউকে আনার আভাস দিলেন তিনি।

গেলো বছর জাতীয় হকি দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় পাকিস্তানের সাবেক মিডফিল্ডার নাভেদ আলমকে। প্রথম অ্যাসাইনমেন্টে নবম এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি বাংলাদেশ। তবে এশিয়ান গেমসে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে, খেলার সুযোগ পায় বাংলাদেশ হকি দল। আর ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে জায়গা নিশ্চিত করে তারা।

এ ফলাফলেও খুশি নয় হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক জানালেন, কোচ দিন দিন তার চাহিদার তালিকা বাড়িয়েই চলেছেন। সেইসঙ্গে স্পন্সরশিপ থেকে প্রাপ্ত টাকাও প্রায় শেষের দিকে থাকায় নাভেদকে অব্যাহতি দিতে চাচ্ছেন তারা।

সেক্ষেত্রে কে হচ্ছেন নতুন কোচ? জানতে চাইলে তিনি স্পষ্ট করে কারো নাম না বললেও ইউরোপ থেকে নতুন কাউকে আনা হবে বলে আভাস দিলেন তিনি।

ঈদের পর বোর্ড মিটিংয়ে নতুন কোচ ও জাতীয় দলের অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, ফেডারেশনের এই কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ